আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২২, ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৪

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম নগরীর হাসিবাসি এলাকার মোঃ ফারুককে গ্রেফতার করা হয়েছে। এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম রহমতপুর বাইপাস মোড় থেকে আব্দুল কাদির, এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া ভাঙ্গাপুল হামিদ রোড থেকে মশিউর রহমান রানা, লিমন ওরফে হায়দার, এসআই শারমিন আক্তার শাম্মীর নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস সংলগ্ন হাজী জালাল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোঃ রাব্বী, শহিদ মিয়াকে গ্রেফতার করে।

এছাড়া এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম জেসি গুহ রোড থেকে ময়না সরকার, এসআই সোহেল রানা, এএসআই হুমায়ুন কবির, এএসআই আনোয়ার হোসেন, এএসআই মিজানুর রহমান এবং এএসআই হযরত আলী অত্র থানা এলাকা অভিযান পরিচালনা করে জিআর মামলায় পরোয়ানাভূক্ত আসামী মোঃ হেলাল উদ্দিন, মোঃ হানিফ, মোঃ দুলাল উদ্দিন, জহিরুল, মোঃ নয়ন মিয়া রিফাতকে গ্রেফতার করে। এছাড়াও এএসআইমোর্শেদ আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় থেকে মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করে। তাদের মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১