আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
গোবিন্দ বণিক || শ্যামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ




গৌরীপুরের ছাত্রলীগ নেতা অভি রায়হান সাব্বির সড়ক দুর্ঘটনায় পুর্বধলায় নিহত

নেত্রকোনার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের জালশুকাব রেলক্রসিং এলাকায় রোববার (১৯ডিসেম্বর/২১) রাত সাড়ে ১১টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অভি রায়হান সাব্বির (২৮) নিহত হন। তিনি গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জের আবু রায়হানের পুত্র। উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক গোবিন্দ বণিক জানান, অভি ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলো। তাঁর প্রিয় বিদ্যাপীঠ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২০ ডিসেম্বর/২১) জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পুর্বধলা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

অভি রায়হানের মৃত্যুতে গৌরীপুর ও পুর্বধলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য শোকবার্তা ও নেট দুনিয়ার ঘুরছে তার ছবি। তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, পূর্বধলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনবউপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১