আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ




গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এসময় তাঁদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী।
মণ্ডপ পরিদর্শকালে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, বিএনপি সরকার হিন্দুদের সংখ্যা লঘু নয়, দেশের অন্য নাগরিকদের মতোই মনে করে আমরা একে অপরের ভাই। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, এই নিয়ে যাতে কারও সাথে কোন ধরনের দ্বন্দ্ব না হয়। সারাদেশে এবার বিপুল উৎসাহ উদ্দীপনায় নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সবধরনের সহযোগিতা করা হচ্ছে।
গৌরীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি কমল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোঃ মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১