আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২১, ১১:২১ অপরাহ্ণ




ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে সংবর্ধনা

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের সর্বস্তুরের মানুষের পক্ষে শুক্রবার সন্ধ্যায় সুহিলা বুধবারিয়া বাজার প্রাইমারী স্কুল মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। শুরুতে সংবর্ধিত অতিথি নব নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এলাকাবাসি।

নুর মোহাম্মদ মাক্কুর সভাপতিত্বে সাখাওয়াত হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম মেম্বার, রাজিয়া বেগম, নুরুল ইসলাম খান, আব্দুল কাইয়ুম, আব্দল জব্বার ফরাজী, মাহবুবুর রহমান (লিটন সরকার), আইয়ুব আলী, নিযাম উদ্দিন, আবু তাহের, রফিকুল ইসলাম আকন্দ, আবুল কালাম, আব্দুল খালেক প্রমুখ।

সভায় সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, আপনারা আমাকে দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনাদেও আর দেওয়ার কিছু নেই। এখন শুধুই পাওয়ার পালা। অতীতে জন্ম নিবন্ধনে ৫ শত থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেয়া হতো। এছাড়া মাত্রারিক্ত ট্যাক্স ও ওয়ারিশান সনদে মোটা অংকের টাকা নেয়া হতো। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ৫০ টাকায় জন্ম নিবন্ধন করা হবে। ওয়ারিশান সনদে কোন টাকা লাগবে না। ট্যাক্স সর্বনি¤œ করা হবে।

তিনি আরো বলেন, অতীতে ভাতা প্রদানে কোন নিয়ম মানা হয়নি। প্রকৃতরা পায়নি। যাদের সাথে আত্বীয়তা বা অন্য কোন সম্পর্ক রয়েছে কেবল তারাই এই সব ভাতা পেয়েছেন। এই সব ভাতা প্রাপ্তদেও তথ্য যাচাই করা হবে। পাওয়ার অযোগ্য হলে তাদের কার্ড বাতিল করে সুবিধা বঞ্চিতদেরকে দিতে চেষ্ঠা করব। কোন ধরণের ভাতা প্রাপ্তিতে কারো কোন টাকা পয়সা খরচ করতে হবেনা। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে সুবিধা বঞ্চিত অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে কাজ করব। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমার এই সময়ে ইউনিয়নের সমুদয় রাস্তাকে পাকাকরণের চেষ্ঠা করব। এ জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। উল্লেখ্য গত ২৮ নভেম্বর (৩য় ধাপে) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী দুইবারের চেয়ারম্যান শাহজাহান সাজুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সাইদুর রহমান ঘোড়া প্রতীকে বিজয়ী হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১