আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৮, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ




পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা

বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট করে ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানের জয় তুলে নিল পাকিস্তান।

ঢাকা টেস্টের প্রথম তিন দিনই ছিল বৃষ্টি। ওই তিন দিনে অন্তত ৯০ ওভার করে ২৭০ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু খেলা হয়েছে সর্বসাকুল্যে ৬৪ ওভার।

মঙ্গলবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। সেদিন ২০.৪ ওভারে ৭১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

ঢাকা টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে যেখানে দায়িত্বশীল ব্যাটিং করার কথা ছিলটাইগারদের, সেখানে  সকালে মাঠে নেমে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

পরে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে শাহীন আফ্রিদি ও হাসান আলির তোপের মুখে দাঁড়াতেই পারছিল না বাংলাদেশের ব্যাটাররা। দ্রুত পড়তে থাকে উইকেট। এর পর লিটন ও মুশফিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।

মুশফিকুর রহিম ফিরে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ ক্রিজে আসেন। অন্য প্রান্তের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশকে আশার আলো দেখাতে থাকেন তিনি। কিন্তু অধিনায়ক বাবর আজম বল হাতে নিতেই সেই আলো নিভে যায়। ১৩৯ বলে ৫১ রানের জুটি ভেঙে যায়। ডিফেন্সিভ খেলতে থাকা মিরাজ এলবিডাব্লিউ হন। বাবরের আপিলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় পাকিস্তান এবং তা কাজে লেগে যায়। ৭০ বলে ১৪ রান করেছিলেন মিরাজ।

মিরাজ আউট হওয়ার পর মাত্র ৮ বল টেকেন সাকিব! সাজিদ খানের বোল্ড হন বাংলাদেশের এ অলরাউন্ডার। ১৩০ বলে ৬৩ রান করা সাকিবের ব্যাটে লিড নেওয়ার পাশাপাশি ড্রয়ের স্বপ্নও দেখে বাংলাদেশ। কিন্তু সাকিবের আউটের মাধ্যমে স্বপ্ন ভঙ্গ হয়। ২০৫ রানে অলআউট স্বাগতিকরা। এতে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হারল বাংলাদেশ দল। আর ৫ ওভার ব্যাট করতে পারলে গল্পটা ভিন্ন হতো।

স্কোর: ৮৩ ওভারে বাংলাদেশ ২০৫
প্রথম ইনিংস: পাকিস্তান ৩০০/৪ (ডিক্লেয়ার), বাংলাদেশ ৮৭




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১