আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ




পথশিশুদের জন্মনিবন্ধন ও সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্তিকরণে ময়মনসিংহে কারিতাসের মিডিয়া ক্যাম্পেইন

পথশিশুদের জন্ম নিবন্ধন এবং সরকারি কাজে সামাজিক সুরক্ষা কার্যক্রমে পথশিশুদের অধিকতর অন্তর্ভুক্তিকরণে ময়মনসিংহে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে এবং আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কারিতাস আঞ্চলিক পরিচালক অপূর্ব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র রায়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার, এড লিটন দাস, সিটি কর্পোরেশনের খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, শিশু অধিকারকর্মী এডভোকেট মতিউর রহমান ফয়সাল বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট বিকাশ রায় বলেন, পথ শিশুদরে পথ দেখাতে সকলে এগিয়ে আসলে আগামীতে সুন্দও সমাজ ও দেশ গড়া সহজ হবে।
কারিতাস আঞ্চলিক পরিচালক ¤্রঃ বলেন, পথশিশু যাদের অভিভাবক নেই, থাকলেও যোগাযোগ রাখেনা, আবার শিশুরাও তাদের অভিভাবকের পরিচয় বলতে পারেনা, তাদের নিয়ে কারিতাস কাজ করছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌছেছে। এই উন্নয়নশীল দেশকে উন্নত দেশে রুপান্ত করতে হলে প্রতিটি শিশুর অধিকার বাস্তবায়ন করতে হবে। পথে আর কোন শিশু নয়, এই লক্ষে আমরা কাজ করছি। দেশ ডিজিটাল হয়েছে। অনেক বাধ্যধকতাও রয়েছে। এর পরও প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন করতে হবে। যাতে এই শিশুরা বড় হয়ে সামাজিক সুরক্ষায় সম্পৃক্ত হতে পারে। সভায় প্যানেল মেয়র বলেন পথশিশুদের সকল কাজে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে। সিটি কর্পোরেশনের খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ২০০৮ সালে সার্বজনীন জন্ম নিবন্ধন শুরু হয়েছে।

অত্যাধুনিক সার্ভার না থাকায় সামান্য জটিলতা চলছে। ভবিষ্যতে এই জটিলতা থাকবেনা। পথশিশুদের নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, বাবা-মা, ঠিকানা পরিচয় নেই, এমন শিশুদের পৃথক করা গেলে যথাযথ পক্রিয়ায় নিবন্ধন করা সম্ভব হবে। পিতা-মাতার জায়গায় অজ্ঞাত লিখে এই নিবন্ধন করা হবে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১