আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২১, ৭:০১ অপরাহ্ণ




ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা বিমল পালের ৫০ কিঃ মিঃ পদযাত্রা

মেঘালয় থেকে ময়মনসিংহ বিজয়ের ৫০ বছরপুর্তি ও ময়মনসিংহমুক্ত দিবসে মুক্তিযোদ্ধার ৫০ কিলোমিটার বিজয় পদযাত্রা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা বিমল পাল এই পদযাত্রা করবেন। আগামী ১০ ডিসেম্বর এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ লক্ষে মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটি মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সমন্বয় কমিটির সমন্বয়ক শংকর সাহা, সদস্য সচিব এডভোকেট মতিউর রহমান ফয়সাল, ইয়াজদানী কোরায়শী কাজল, মুক্তিযোদ্ধা বিমল পাল, সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা বক্তব্য রাখেন। ৬৯ বছর বয়সের মুক্তিযোদ্ধা বিমল পাল ৫০ কিলোমিটার হাটবেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে সহায়তা করতে ময়মনসিংহ চেম্বার অব কমার্স, সিটি কর্পোরেশন, সেইভ দ্যা ফিউচার, স্কাউটসহ ২৬ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠণ এগিয়ে আসে। ৬৯ বছর বয়সী এই মুক্তিযোদ্ধার পদযাত্রার সহকর্মী হবেন ব্যবসায়ী তরুণ নগরীর পাটগুদামের মোঃ শামছুল হক। এছাড়াও সাইকেলে করে আরো আশরাফুল ইসলাম ও মোঃ সিয়াম নামে দুই যুবক সম্পৃক্ত হবেন বলে জানানো হয়।

আগামী ৯ ডিসেম্বর বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা বিমল পাল পদযাত্রা শুরু করবেন এবং ১০ ডিসেম্বর ময়মনসিংহমুক্ত দিবসে ময়মনসিংহ সার্কিট হাউজে বঙ্গবন্ধু চত্বরে শেষ করবেন। এই সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তাকে বরণ করে নিবেন বলে কর্মসুচি রয়েছে।
এর আগে মুক্তিযোদ্ধা বিমল পাল ময়মনসিংহম্ক্তু দিবসে ৫০ কিলোমিটার হাটার উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগীতার জন্য ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি এফবিসিসিআইয়ের সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসন এগিয়ে আসেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১