আজ রবিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ




তারাকান্দা দুই প্রার্থীর কর্মী- সমর্থকদের বাগবিতন্ডা, হামলা, মোটরসাইকেল ভাংচুর

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক তালুকদারের কর্মী-সমর্থকরা ও স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রার কর্মী-সমর্থকদের মাঝে বাগবিতন্ডার এক পর্যায়ে ইকরামুল হকের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী- সমর্থকদের ওপর হামলা করে। এ সময় মোটরসাইকেল, সিসি ক্যামেরা ভাংচুর এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। সোমবার রাত ১০ টার দিকে ঢাকুয়া ইউনিয়নের ভালকী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে  ঢাকুয়া ইউনিয়নের ভালকী গ্রামের স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী আবু হুরায়রা তাঁর  কর্মী-সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী ওঠান বৈঠকে যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হকের কর্মী-সমর্থকরা বাধা দেয় এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে এঘটনার জের ধরে রাত ১২ টার দিকে নৌকার প্রার্থীর কর্মী- সমর্থকরা আবু হুরায়রার বাড়িতে এসে হামলা করে ৫টি মোটরসাইকেল ও সিসি ক্যামেরা ভাংচুর করে।
খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৭জনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রা বলেন, একটি নির্বাচনী ওঠান বৈঠকে যাওয়ার পথে নৌকার কর্মী সমর্থকরা শুধু বাধাই দেয়নি বাড়িতে এসে  হামলা করে মোটরসাইকেল ও সিসি ক্যামেরা ভাংচুর করে। আমার ভোটের মাঠ ভালো দেখে প্রতিহিংসায় তাঁরা বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে।
এ ব্যাপারে নৌকার প্রার্থী ইকরামুল হক বলেন, আমার কর্মী-সমর্থকদের সাথে বাগবিতণ্ডা হয়েছে কিন্তু মোটরসাইকেল ও সিসি ক্যামেরা কারা ভাংচুর করেছে তা বলতে পারবো না।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০