আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২১, ২:৩৪ অপরাহ্ণ




৮০ হাজার শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য সুখবর

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও ৮০ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এক সপ্তাহের মধ্যে নিয়োগের গেজেট প্রকাশিত হবে। সোমবার রাতে দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, কৃষিকাজ ও স্পন্সর দুই ক্যাটাগরিতেই ইতালিতে যেতে পারবে শ্রমিকরা। প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, বসনিয়া হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। গেজেট প্রকাশিত হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। আবেদন যাচাই-বাছাই করে কম সময়ের মধ্যেই ইতালিতে শ্রমিক নিয়োগ দেয়া হবে।

এর আগে গত বছর দুই দফায় শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছিল ইতালির সরকার। সেখানে ২ লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছিল। সেসব আবেদনের কাজ আনুপাতিকহারে ২ শতাংশও শেষ করা হয়নি। এর মধ্যেই আবারও নতুন করে শ্রমিক নেয়ার ঘোষণা দেয়া হলো।

ইতালির অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে শ্রমিক সংকট ক্রমেই বাড়ছে। বিপরীতে করোনার কারণে নতুন করে অভিবাসীদের প্রবেশাধিকার সংকুচিত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নতুন করে শ্রমিক আনার বিকল্প নেই সরকারের কাছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১