আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৭, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ




কিরণের বাড়িতে ভিড়, জাহাঙ্গীরের বাড়ি সুনসান

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর বৃহস্পতিবার তিন সদস্যের প্যানের মেয়র গঠন করা হয়েছে। কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে এক নম্বরে রেখে কাউন্সিলর আব্দুল আলিম ও আয়েশা আক্তারকে নিয়ে প্যানেল মেয়র গঠনের সিদ্ধান্ত আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে টঙ্গীতে শুরু হয় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। টঙ্গীতে কিরণের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা।

অন্যদিকে হারিক্যান ছয়দানা এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের যে ভিড় থাকত, সেই বাড়ি দেখা গেছে ফাঁকা। সুনসান বাড়িতে নেই আগের মতো ব্যস্ততা।

কাউন্সিলর কিরণ সিটি করপোরেশনের আগের মেয়াদেও আড়াই বছরের মতো ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৩ সালে বিএনপি দলীয় মেয়র এম এ মান্নান ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তখনও দায়িত্বভার এসে পড়ে কিরণের হাতে।

এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, নগর পরিচালনায় অভিজ্ঞ আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত করায় গাজীপুরবাসী আনন্দিত। এর আগেও তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন, তাই তিনি জানেন কীভাবে নগর পরিচালনা করতে হয়।

আসাদুর রহমান কিরণ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে কাজ করছি। গত মেয়াদে প্রায় ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজীপুর সিটির যে বেহাল দশা রয়েছে, দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা করে তার সমাধান করব।’ রাস্তা প্রশস্ত করার জন্য যারা জমি দিয়েছেন, অথচ ক্ষতিপূরণ পাননি- তাদের বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার কথাও জানিয়েছেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০