ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর শীববাড়ি মন্দিরে এই সম্মেলন হয়। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রী জে এল ভৌমিক, শ্রী পুরবী মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ চন্দ্রনাথ পোদ্দার, বিভাগীয় যুগ্ন সম্পাদক শ্রী সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী দীপক কুমার পাল, দপ্তর সম্পাদক শ্রী বিপ্লব দে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইজ্ঞিনিয়ার রতন দত্ত।
শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তিনন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট পীযূষ কান্তি সরকার, সম্মেলন প্রস্তুতি কমিটির আহাবায়ক মানিক দত্ত, এডভোকেট সুতপা পাল, বাবু পীযূষ কান্তি।
এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে জাতীয় ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনশেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনকল্পে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীতা আহবান করা হয়। সভাপতি পদে সুমন ভৌমিক নতুন কমিটিতে আবারো সভাপতি হিসাবে এডভোকেট তপন দে এর নাম প্রস্তাব করেন এবং সঞ্জীব সরকার সাধারণ সম্পাদক পদে উত্তম চক্রবর্তী রকেট এর নাম প্রস্তাব করেন। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে আর কারো নাম প্রস্তাব না করায় একক প্রার্থী হিসাবে সভাপতি পদে এডভোকেট তপন দে এবং সাধারণ সম্পাদক পদে উত্তম চক্রবর্তী রকেটকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।