আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৯, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৫

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগ ৫জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে।

এর মাঝে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি কালীবাড়ী এলাকা হইতে ষ্টীলের চাকু সহ দস্যুতার চেষ্ঠকালে বাঘমারার কালু মিয়া ওরফে হেলাল মিয়াকে গ্রেফতার করে। এসআই আনোয়ার হোসেন-১ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে রামবাবু রোড এলাকা থেকে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ মানিক মিয়া এবং এসআই আশিকুল হকের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে উজান ঘাগড়া এলাকা থেকে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ গাজী মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই কুমোদলাল দাস এবং এএসআই ইলিয়াছ খান কৃষ্টপুর ও চর গোবিন্দপুর এলাকা থেকে জিআর গ্রেফতারী পরোয়ানামূলে গবিন্দপুরের মতি ও কৃষ্টপুরের সাগরকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১