আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ




ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে চার জেলার ১৪৭ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনার কারণে এবছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখার তিনটি বিষয়ে পরীক্ষা হচ্ছে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর এবং তিন ঘন্টা সময়ে পরিবর্তে ৫০ নম্বর ও এক ঘন্টা ত্রিশ মিনিট সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। এরমধ্যে ছেলে ৬৫ হাজার ১৯০ জন এবং মেয়ে ৬৭ হাজার ৭৮২ জন। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে হ্যান্ড সেনিটাইজার, সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। শারীরিক দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হল রুমে বসানো হয়েছে।
পরীক্ষা শুরুর আধাঘন্টা পূর্বে শিক্ষার্থীরা হল রুমে প্রবেশ করেছে। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে সকাল সাড়ে ১১টায় শেষ হয়। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মহামারী করোনার কারণে শিক্ষা বোর্ডে চার জেলার ১৪৭টি কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে এবছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখার তিনটি বিষয়ে পরীক্ষা হচ্ছে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর এবং তিন ঘন্টা সময়ে পরিবর্তে ৫০ নম্বর ও এক ঘন্টা ত্রিশ মিনিট সময়ে পরীক্ষা নেয়া হচ্ছে। তিনটি বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষার ফলাফল দেখে শিক্ষার্থীদের মেধা নির্ণয় করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১