আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১১:২৩ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীল অভিযানে ১৭ জন গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালী মডেল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ অপরাধীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার রাতে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে অষ্টধার কায়দাপাড়া থেকে নিয়মিত মামলার আসামী লেবু মিয়া, আমির হোসেন টেপু, নবী হোসেন ও আয়নাল হক পিরুকে গ্রেফতার করে। এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী রফিকুল ওরফে রফিজ চকশ্যামরামপুর ফদিয়ারচর থেকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই দিদার আলম কেওয়াটখালী থেকে নিয়মিত মামলার আসামী আব্দুল জব্বার ওরফে পিচ্ছুনীকে গ্রেফতার করে।
এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে বাঘমারা পুরাতন মেডিকেল গেইট থেকে ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করে।
এসআই তানজিল আল আসাদুজ্জামান গাঙ্গিনারপাড় থেকে ১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিলকে গ্রেফতার করে।
এসআই দিদার আলম, এসআই উজ্জল সাহা, এএসআই শামীম আল মামুন, এএসআই আল আমিন, এএসআই আমীর হামজা, এএসআই মিজানুর রহমান, এএসআই হুমায়ুন কবীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮জন এবং সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজনসহ ৯জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কাজল মিয়া, তুষার, মোঃ খলিল, সুব্রত পাল (রঞ্জন), মোঃ মাসুদ, মোঃ মিঠু, প্যারিজ ডায়মন্ড, মোঃ আনিছ ও মোঃ আলামিন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এই অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১