আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১১:১৭ অপরাহ্ণ




ময়মনসিংহে ভোট কারচুপির প্রতিবাদ ও পুননির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাটের নড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে (দ্বিতীয় ধাপে) ভোট কারচুপির প্রতিবাদ ও পুননির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ সর্মথকরা।
মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন চেয়ারম্যন প্রার্থী মো.সাইফুল ইসলাম।
এসময় সদস্য প্রাথী মোঃ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, চয়ন কুমার সরকার, পল্লব ভাটসহ নড়াইল ইউনিয়নবাসি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নড়াইলের কাওয়ালীজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষনার সময় উক্ত কেন্দ্রর পাশে কিছু ব্যালট ও সীলযুক্ত ব্যালট পেপার পাওয়া যায়। এ খবরে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ কেন্দ্রটি জব্দ করে ঘেরাও করে রাখেন উত্তেজিত এলাকাবাসি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কেন্দ্র নিয়ন্ত্রনে নেয় এবং উক্ত কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে এই মর্মে আশ্বস্থ করেন। যা এলাকাবাসির অনেকেই ভিডিও ধারণ করে রাখেন। এ সময় নির্বাহী ম্যাজিস্টেট প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা যথাযথ কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করেন, আমি আপনাদের পক্ষে সুপারিশ করবো। সাইফুল ইসলাম আরো অভিযোগ করেন, প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট গণনা করা হয় এবং কোন প্রকার স্বাক্ষর রাখা হয়নি নির্বাচন ফলাফল সীটে। যা দুর্নীতির সামিল। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐ কেন্দ্রে ফলাফল বাতিলসহ পুণঃ নির্বাচনের দাবি করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১