ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২কোটি ৪০লাখ টাকা ব্যয়ে ৫০০মিটার আরসিসি ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ওই কাজের উদ্বোধন করেন। জনস্বান্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে রুমি কনট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে দত্তপাড়া এলাকায় নলড়িয়া বিল থেকে কাঁচামাটিয়া নদী পর্যন্ত এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্না, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।