আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ




ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ৪২ ফাউল

আর্জেন্টিনার সান হুয়ানে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ড্র হওয়াতে সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হয়েছে অন্য ম্যাচের দিকে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে চিলিকে ০-২ গোলে পরাজিত করে  ইকুয়েডর। চিলির পরাজয়ে লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।

৯০ মিনিটের খেলায় গোলের দেখা পায়নি দুই দলের কেউ। অথচ ফাউল হয়েছে সব মিলিয়ে ৪২টি। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে ৪টি আর ব্রাজিল ৩টি।

নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। শুরুর দশ মিনিটে বলের দখলেও এগিয়ে ছিলেন লিওনেল মেসিরাই। তবে শুরুর অর্ধেক সময় বলের দখলে পিছিয়ে থাকা ব্রাজিল নিজেদের গুছিয়ে নেয়। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে সুপার ক্লাসিকোর প্রথমার্ধ গোলহীনভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও চিত্রে কোনো বদল আসেনি। ৬০ মিনিটে গোল পেতে পারতো ব্রাজিল। কিন্তু ফ্রেডের শটে বল ফিরে আসে ক্রসবারে লেগে। ১০ মিনিট পর ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস।

শেষের দিকে মেসি পেয়েছিলেন একটি সুযোগ। কিন্তু তার শট চলে যায় গোলরক্ষক বরাবর। হতাশ হতে হয় স্বাগতিকদের। শেষ অবধি গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৩৫, অবস্থান শীর্ষে। সমান ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১