আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১০, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ




সু চির দলের দুই নেতার ১৬৫ বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দলের দুই নেতাকে মোট ১৬৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের একটি আদালত সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ওই দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর থান নাইংকে  ৯০ বছর এবং নান খিন হইতে মিয়ন্তকে ৭৫ বছরের কারাদণ্ড দেন। তাদের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেছেন।

আইনজীবীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে,  দুর্নীতির ছয়টি অভিযোগে অভিযুক্ত কাইন প্রদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী থান নাইংকে  ৯০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন প্রাদেশিক আদালত।

একই দিনে কাইন প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ৬৭ বছর বয়সী নান খিন হইতে মিয়ন্তকে মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করেন আদালত। প্রতিটি অভিযোগে ১৫ বছর করে তাকে মোট ৭৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সু চির রাজনৈতিক দলের গ্রেফতার নেতাদের মধ্যে কাউকে এই প্রথম এতো গুরতর সাজা দেওয়া হলো বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সু চির দলের অনেক নেতা গ্রেফতার হন।

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবাদে জড়িত থাকার ও সরকার উৎখাত চেষ্টায় ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনার দিনই এই দণ্ডাদেশের খবর পাওয়া গেল।

৩৭ বছর বয়সি ফেনস্টার ছিলেন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। এ বছরের মে মাসে মিয়ানমার ছাড়ার ফ্লাইটে উঠতে গিয়ে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন তিনি। দোষী সাব্যস্ত হলে সন্ত্রাসবাদ আইনে তার সর্বোচ্চ ২০ এবং সরকার উৎখাতচেষ্টার দায়ে আরও ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বন্দি ফেনস্টারকে ছাড়াতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তার ওপর ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১