আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১, ২০২১, ১১:২৫ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ১০টাকা কেজির চাল অনিয়মের মাধ্যমে দু’বছর ধরে তুলছে ইউপি সদস্য দালালরা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নে ১০টাকা কেজির চাল অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ইউপি সদস্য ও স্থানীয় দালালরা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার কার্ডধারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে জানান, গত দু’বছর ধরে তাদের নামে কার্ড বরাদ্দ থাকার পরও চাল পাচ্ছেনা।
ভুক্তভোগী কার্ডধারী এনায়েতনগর গ্রামের আম্বিয়া খাতুন কার্ড নং ৯২৭, ঝর্না আক্তার ৮৮২, জজের মা ৮৮৭, আবুল কালাম ৮৮৮, কাছিম উদ্দিন ৮৮৯, আল আমিন ৮৯১, আবু চাঁন ৯০৯, মাজেদা খাতুন ৮২৫, মস্তোফা ৮৬৪, অভিযোগ করে জানান, ইউপি সদস্য শহিদুল্লাহ ও স্থানীয় এক দালাল খোকন তাদের নামে বরাদ্দকৃত চাল ডিলারের কাছ থেকে তুলে নিচ্ছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করার পরও এর কোন প্রতিকার না পেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাজান ভূঞা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, এধরনের আরো অনেক কার্ডধারীর অভিযোগ রয়েছে। ডিলার ও এক শ্রেণির দালালরা কার্ডগুলো আটকে রেখে চাল তুলে আত্মসাত করছে।
অভিযুক্ত ওই ইউপি সদস্যের সাথে কথা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগটি অস্বীকার করেন।
ইউএনও হাফিজা জেসমিন জানান, বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০