ময়মনসিংহের গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১ নভেম্বর/২০২১) জাতীয় যুব দিবস উপলক্ষে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলার উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মো. নাজিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মো. রহিছ উদ্দিন, রওশন জাহান প্রমুখ।