আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩০, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ




ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত এসআই নিরুপম শ্রেষ্ট কমিউনিটি পুলিশ অফিসার হিসাবে সম্মানিত

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে শনিবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এই সমাবেশ হয়।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, সুখি সমৃদ্ধ দেশ গড়তে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীল পরিবেশ দরকার। সম্প্রীতি বজায় রাখাসহ নিরাপত্তায় পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। জঙ্গিবাদ ও মাদকরোধের মত বড় বড় কাজে পুলিশ অনেক এগিয়েছে। তিনি আরো বলেন, পুলিশকে বিশ্বের অন্যান্যদের দেশের মত উন্নত পুলিশ দেখতে হলে, পুলিশ এবং জনগনকে একে অপরের সাথে মিলেমিলে কাজ করতে হবে। এভাবে জনগনের সম্পৃক্ততা বাড়লে আইন শংখলা আরো উন্নতি হবে।

অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর পরিচালনায় বিশেষ অতিথির বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, প্রতিরোধ মুলক উদ্যোগ এবং ব্যবস্থা না নিলে সামাজিক সমস্যা আরো বড় আকার ধারণ করবে। তাই সামাজিক সমস্যা নিরসনে জনগণকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও। তোমরা বাঙালী পুলিশ। বাঙ্গালী পুলিশ হতে হলে দায়িত্ব কর্তৃব্য আরো সঠিকভাবে পালন করতে হবে। বর্তমানসময়ে মানুষের চাহিদা অনুযায়ী স¦্র্োচ্য ১০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌছতে হবে। তাহলেই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশণ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সুখি, সমৃদ্ধ উন্নত দেশ গড়া সম্ভব হবে। তিনি মাদক ও জঙ্গিবাদমুক্ত মেধাবী সমাজ গঠনে ভবিষ্যত প্রজন্ম গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি ডাঃ কে আর ইসলাম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, মুফতি জালাল উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে সমস্যা চিহিৃত করে দ্রুত সমাধান করতে পুলিশ নিরবিচ্ছিন্ন কাজ করছে। জনগণ এগিয়ে এলে সামাজিক নিরাপত্তা বিধান আরো সহজ হবে। পরে কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্বপুর্ণ অবদান ও দায়িত্বশীল ভুমিকা পালন করায় কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম নাগকে শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতগণ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০