আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৭, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ




গৌরীপুরে শ্বশুড় বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ^নাথপুরে শ্বশুড় বাড়িতে বেড়াতে গিয়ে মতিউর রহমান মতি (২৮) বুধবার (২৭ অক্টোবর/২০২১) সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। তিনি অচিন্তপুর ইউনিয়নের খালিজুড়ী গ্রামের মো. আইয়ুব আলীর পুত্র।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, মতি ২০১৪সালে একই উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুরে মো. দুলাল মিয়ার কন্যা শারমিন আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে দুইপুত্র সন্তান রয়েছে। বড় ছেলে আজমাইন হোসেন (৪) ও ছোট ছেলে আরমান হোসেন (২০মাস)। শারমিন আক্তার জানান, তার স্বামী সকালে ঘরের ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হন। তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মনিকা সরকার জানান, বিদ্যুৎপৃষ্ট রোগীটি হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১