আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ভূয়া মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধ মামলার আসামী তারা মিয়া গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল মামলার আসামী ভূয়া মুক্তিযোদ্ধা তারা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আঠারবাড়ী রায়ের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২০সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা ১১০নং মানবতা বিরোধী যুদ্ধাপরাধ মামলা আসামী আঠারবাড়ী ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত শমসের আলীর পুত্র তারা মিয়া (৭১) কে ট্রাইবুনালের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন কারী তারা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।

আঠারবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রঞ্জন ঘোষ রানা জানান, তারা মিয়া একজন রাজাকার, সে মুক্তিযুদ্ধার পিতাকে হত্যা করেছে। তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা হয়। তা ছাড়া মুক্তিযোদ্ধা যাচাই বাচাই তদন্ত করে তাকে ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তার জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে কল্যাণ ট্রাস্ট থেকে তারা মিয়া দীর্ঘ যাবৎ ভাতা উত্তোলন করে আসছিলো। রাজাকার হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করায় স্থানীয় মুক্তিযুদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এনিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানায়, ট্রাইবুনালের নির্দেশে গ্রেফতার কৃত আসামীকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১