আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ১৪ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত কাশর বউবাজারের প্রান্ত মিয়া ও ময়লাকান্দা এলাকার প্রদীপকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী অভিযানে মালগুদামের রতন মিয়া ও আকুয়া মড়ল বাড়ির আঃ রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য মামলায় আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০