আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২০, ২:২৯ অপরাহ্ণ




যেভাবে চা খেলে খাদ্যনালিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ে

বাহাদুর ডেস্ক :

এক কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে। আবার এই চা অতিরিক্ত খাওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। আমরা অনেকেই জানি না যে, অতিরিক্ত গরম চা খাওয়ার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

এ তথ্য জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ (এমসিএইচ সার্জিক্যাল অনকোলজিস্ট) ডা. শুভদীপ চক্রবর্তী।

ডা. চক্রবর্তী বলেন, গরম চা খাদ্যনালিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আর শুধু গরম চা বা কফি নয়, যে কোনো ধরনের পানীয় অতিরিক্ত গরম অবস্থায় পান করলে তা আমাদের খাদ্যনালির অভ্যন্তরের আস্তরণের মারাত্মক ক্ষতি করে। ফলে খাদ্যনালির কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয়।

তিনি বলেন, খাদ্যনালিতে এই মেরামতির পর্যায়েই কোষের ক্যান্সারজনিত রূপান্তর ঘটে, যা খাদ্যনালির ক্যান্সারের দিকে পরিচালিত করে।

তিনি আরও বলেন, অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির স্পিঙ্কটার প্রক্রিয়াকে শিথিল করতে পারে এবং অ্যাসিড রিফ্লাক্সের দিকে পরিচালিত করে, যা গ্যাস্ট্রোসফেজিয়াল জংশন বা পাচনতন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ক্যান্সারের গবেষণার আন্তর্জাতিক সংস্থার (আইএআরসি) রিপোর্ট অনুযায়ী, ১৪৯ ডিগ্রি ফারেনহাইট বা ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম পানীয় লেভেল ২এ কার্সিনোজেনের সমতুল্য ক্ষতিকর, যা ক্যান্সারের অন্যতম কারণ।

আমেরিকান ক্যান্সার সোসাইটির একদল গবেষক তাদের রিপোর্টে দাবি করেছেন, অতিরিক্ত গরম চা খাওয়ার অভ্যাস কণ্ঠনালির বা গলার ক্যান্সারের ঝুঁকি প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে!

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০