আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১০, ২০২১, ৩:১৯ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেফতার ১৩

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতকসহ ১৩জনকে গ্রেফতার করেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে গত ২৪ ঘন্টায় তেরজনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে সিআর মামলায় মাত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত বা অল্প সাজা নিয়ে পালিয়ে বেড়ানো দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, মোঃ আব্দুল হালিম, পিতা-গিয়াস উদ্দিন ও মোঃ নয়ন। এছাড়া সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো, মোখলেছুর রহমান ও দুলাল মিয়া। অপরদিকে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ আঃ হাই, রেনু আক্তার, হামিদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন ও আকলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় মোঃ সাকিব মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে ডাকাতির প্রস্তুতি, গনধর্ষন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরো ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০