আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১০, ২০২১, ৩:০৫ অপরাহ্ণ




চালককে ছুরিকাঘাতে আহত করে অটো ছিনতাই, আটক-৩

ময়মনসিংহের ফুলপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটো ছিনতাই করে দুর্বৃত্তরা।

৯ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার রূপসী ইউনিয়নের বাঁশাটি ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে খাসকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে অটো চালক রিয়াদ হোসেন (২৫) গুরুতরভাবে আহত হয়।

জানা গেছে, ফুলপুর পৌর এলাকার দিউ নামক এলাকা থেকে অজ্ঞাত ৩ ছিনতাইকারী যাত্রীবেশেঅটোরিকশা ভাড়া করে বালিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রূপসী বাজারের পশ্চিম পাশে ফাঁকা জায়গা পৌঁছামাত্রই অজ্ঞাত দুই যুবক মোটরসাইকেল যোগে ব্যরিকেট দিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা চালকের সাথে ধ্বস্তাধ্বস্তি এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত করে অটো ছিনতাই করে নিয়ে যায়। রাত ১:২৫ মিনিটের দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চৌকিদার শুকলাল ও স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া সন্দেহজনক ভাবে একটি অটো আটকিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অটোর পিছনে থাকা ২ জন মোটরসাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যায়। এসময় অটোতে থাকা ৩ জনকে আটক করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আব্দুল্লাহ্ আল মানুন জানান, আটককৃত ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম  তরিকুজ্জামান (২৪) পিতা জবেদ আলী সাং টাগরাঘাট, থানাঃ বাগেরহাট সদর, বাগেরহাট, বর্তমান মাওনা চৌরাস্তা, বাবু মিয়া (২০) পিতা- আলী হোসেন সাং- ঢাকিয়া কান্দা, ৩। মোঃ রাসেল (৩০) পিতা মৃত নুরুল হক সাং- মাটিচাপুর উভয় থানা ফুলপুর জেলা ময়মনসিংহ বলে স্বীকার করেছে।

উক্ত ছিনতাইয়ের ঘটনায় আসামীদের ব্যবহৃত মোটেসাইকেল ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। আসামীরা থানা হেফাজতে আছে। মামলা রুজু প্রক্রিয়া চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১