আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. খাইরুল ইসলাম || ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ




যৌতুকের কারণেই আমার মেয়েকে মেরে ফেলেছে-নিহতের বাবার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কামার সিংজানী গ্রামের মো. ফরিদ মিয়া’র বসতভিটা হতে তার স্ত্রী শ্যামলী আক্তার (১৯) এর লাশ বৃহস্পতিবার (৭ অক্টোবর/২০২১) উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র মো. আব্দুল কাদির জানান, তার মেয়ের সঙ্গে প্রায় ৭মাস পূর্বে ডৌহাখলা ইউনিয়নের কামারসিংজানী গ্রামের আলকাছ আলীর পুত্র মো. ফরিদ মিয়ার নিকট বিয়ে দেন। মেয়ের পর থেকে মেয়েকে ৫০হাজার টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয়। এ টাকা নিতে ৭মাসে কম করে হলেও ১৫/২০বার আমার মেয়ে বাড়িতে এসেছে। মৃত্যুর আগের দিনেও চলে এসেছিলো। টাকা ছাড়া বাড়িতে যাওয়ার ফলে স্বামী-স্ত্রী’র মাঝে মনোমালিন্য হয়। আমার মেয়েকে ওরা টাকার জন্য মারধোর করেছে। পরে জানতে পারে বসতঘরের ধন্না (আড়া) এর সঙ্গে ফাঁস নিয়ে বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত শুক্রবার (৮ অক্টোবর/২০২১) বিকাল ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছিলো। নিহতের বাবা আব্দুল কাদির জানান, মেয়ের লাশ আমার বাড়িতেই দাফন করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১