আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৬, ২০২১, ৪:২৬ অপরাহ্ণ




জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করব: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, নগরীর বিভিন্ন স্থানে লুটপাট বন্ধ করাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।  জনগণের আমানতের খেয়ানত করা যাবে না।  নিজের জীবন দিয়ে হলেও আমানত রক্ষা করব।

বুধবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের উপস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনে নগরীর ১২৬ টি দুর্গা পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে চেক দেওয়ার উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সড়ক ও স্থাপনা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রথম পর্যায়ে ১ লাখ লোককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, কাজ যারা করে না তারা সমালোচনা করে। আর যারা কাজ করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চলে।  অপপ্রচারকারী আমার ছাত্রজীবন থেকে শুরু করে গত সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত ছিল।  আজও বিদ্যমান।  মানুষের ভুল ত্রুটি অনিয়ম অন্যায় থাকবে সেগুলো নিয়ন্ত্রণে আনতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাজীপুর নগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে গাসিক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি অপপ্রচার করতে নিউইয়র্কে মিছিল মিটিং করেছে।  যেখানে সারা বিশ্বের  ৫ জন সুশাসন নেতৃত্বের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী স্থান পেয়েছে।

সত্যের জয় অনিবার্য  উল্লেখ করে মেয়র বলেন, যারা ভুল বুঝেছে তারা সংশোধন হবে।  গুজবে কোনো লাভ হবে না।  রাস্তা অবরোধ জ্বালাও পোড়াও আওয়ামী লীগের কাজ নয়।  আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব।

উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অপপ্রচার করে দেশ দশের ক্ষতি করা যায়।  উন্নয়ন করা যায় না।  দেশ কীভাবে সামনে এগিয়ে যাবে সেজন্য প্রধানমন্ত্রী গাজীপুর সিটি করপোরেশনের জন্য ২১ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন।  আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি পরিকল্পিত শহর হিসেবে গাজীপুর সিটি করপোরেশনকে গড়ে তোলা হবে।  যেকোনো  মূল্যে শেখ হাসিনার গ্রামকে শহর প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মেয়র জাহাঙ্গীর বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ, ময়েজউদ্দীন ও আহসান উল্লাহ মাস্টারের এলাকা।  জ্বালাও পোড়াও আওয়ামী লীগের কাজ নয়।  বিশ্বে কোথাও নজির নাই ৩১ হাজার বাড়িঘর জনগণ নিজে সরিয়ে দিয়ে যানজট মুক্ত শহর গড়তে সহযোগিতা করেছে।  শেখ হাসিনার স্বপ্নের আধুনিক গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে চলবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১