আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২১, ৬:২০ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী ১৫ কেজি ও ট্রাকসহ গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা বহনকারী ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বিল্লাল হোসেন, জহুর আলম ও নবী হোসেন।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান মাদকমুক্ত, ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। বৃহস্পতিবার রাতে অভিযানকালে ডিবি পুলিশ জানতে পারে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের একটি দল ট্রাকযোগে বিপুল পরিমাণ গাঁজা বহন করে ময়মনসিংহ নগরীতে পাচার করছে।

ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ এ ধরনের খবরের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ গোলাম মওলার স”মিলের সামনে ঢাকা মেট্টো-১৩-১৯৩১ ট্রাক আটক করে। আকটকৃত ট্রাকের সিট কাভারের ভিতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো, হবিগঞ্জের মাধবপুরে বিল্লাল হোসেন, সুনামগঞ্জের জহুর আলম ও কিশোরগঞ্জের ভৈরবের নবী হোসেন।

আটককৃতদের বরাত দিয়ে ওসি আরো জানান, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত ট্রাকযোগে গাঁজা বহন করে ময়মনসিংহে এনে পাইকারী বিক্রি করছে। অপর অভিযানে শুক্রবার রাতে ভালুকার পানশাইল থেকে দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, ওয়াসিম সরকার ও নাজমুল আলম।
তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০