আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ




ময়মনসিংহে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২১ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে এই সভা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড রাখাল চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড তপন দে, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডভোকেট পিযুষ কান্তি সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট বক্তব্য রাখেন।
সভায় জেলা, মহানগর, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার বলেন, হালুয়াঘাট ও বিভাগীয় নগরীতে পৃথক দুটি মন্দিরে সামান্য জটিলতা রয়েছে। এ সব সমস্যা দু একদিনের মধ্যেই নিরসন করা হবে। যাতে পুজারী ও ভক্তবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পার। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে। নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার আরো বলেন, প্রতিটি মন্দির ও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার স্বার্থে কমপক্ষে দুজন করে আনসার সদস্যকে দায়িত্ব দেয়া হবে। এর পরও কোথাও কোন ধরণের সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক নেতৃবৃন্দসহ আইন শৃংখলা বাহিনীকে অবহিত করতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। উল্লেখ্য জেলায় এ বছর ৭৪৭টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১