আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২১, ৩:২৩ অপরাহ্ণ




ময়মনসিংহের কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক ব্যবসায়ীসহ ১২জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও দুইশত গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণের লক্ষে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকা থেকে ১২জনকে গ্রেফতার করে। এর মাছে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক মোঃ রাজু, জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত রাজু মিয়া ও শফিকুল ইসলাম এবং সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আঃ হানিফ। এছাড়া ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, পটল মিয়া, ঝুটন, মোঃ রাসেল, সুরমা আক্তার ও সুজন মিয়া। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও দুইশত গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্দেহজনক কারণে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, বাচ্চু মিয়া, নাজমুল ও নাহিদ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে ওসি দাবি করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১