আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২১, ৩:১৭ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৯

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি সফিকুল ইসলাম অফিসার-ইনর্চাজ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সোমবার দিবাগত রাতে এসআই মোঃ শামীম আল মামুন সঙ্গীয়দের নিয়ে অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে চরকালিবাড়ী ময়লাকান্দা এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে একত্রিত হয়েছে। এ খবরের ভিত্তিতে উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে মধ্যরাতে অভিযান পরিচালনা করে ৯ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো,বলাশপুর কসাইপাড়ার মোঃ রাসেল, আকুয়া মড়লপাড়ার মোঃ দুলাল, কৃষ্টপুর দৌলতমুন্সী রোডের মামুন, নওমহলের সীমান্ত, মোঃ রাকিব, চরপাড়ার, সাগর আহম্মেদ ও সাকিব পুরাতন গুদারাঘাটের টিটু ও ব্রাহ্মপল্লীর রনি।

গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য নিয়ে আশা ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতদের বরাদ দিয়ে ওসি আরো জানায়, তারা রেলওয়ে এলাকাসহ ময়মনসিংহ ও পার্শ্ববর্তী নেত্রকোনা এবং জামালপুর জেলার সুবিধা জনক স্থানগুলোতে ডাকাতি করার জন্য অস্ত্রসস্ত্রসহ সঙ্গবদ্ধ হয়েছে। তারা পেশাদার ডাকাত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০