আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ




মেসিকে ৯০ মিনিট আটকে রাখা অসম্ভব: গার্দিওলা

কোনোদিন ইংল্যান্ডের কোনো ক্লাবে খেলেননি লিওনেল মেসি। তবু ইংলিশ ক্লাবের বিপক্ষে তার গোল ২৭টি। যার সবশেষটি করেছেন মঙ্গলবার রাতে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে। নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে প্রথম গোলটি নিজের সাবেক গুরুর বিপক্ষেই করেছেন মেসি।

ম্যাচের ৭৪ মিনিটে দ্রুততার সঙ্গে পাল্টা আক্রমণে উঠে গিয়ে ডি-বক্সের মাথা থেকে বাম পায়ের জাদুকরী শটে ম্যান সিটির গোলরক্ষক এডারসনকে বোকা বানান আর্জেন্টাইন জাদুকর। পিএসজির হয়ে এটিই তার প্রথম গোল। এর আগে ম্যাচের প্রথম গোল করেন ইদ্রিসা গুইয়ে।

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা ম্যাচ হারের পর সোজাসাপটাই বলেছেন, মেসির মতো খেলোয়াড়কে পুরো ৯০ মিনিট আটকে রাখা অসম্ভব, যা করতেও পারেনি তার দল। হারলেও ম্যাচ শেষে সাবেক শিষ্যের প্রশংসায় কার্পণ্য করেননি গার্দিওলা।

তিনি বলেছেন, ‘প্রথমত আমরা খেলেছি পিএসজির বিপক্ষে। তবে আমরা জানি, মেসিকে পুরো ৯০ মিনিট ধরে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সে বলে খুব বেশি টাচ করেনি। ইনজুরি থেকে ফিরেছে, ছন্দে ফেরা দরকার ছিলো। তবে আমরা জানি, সে যখন দৌড়ায় এবং বলের কাছে যায়, তাকে থামাও অসম্ভব।’

সিটিজেন কোচ আরও যোগ করেন, ‘আমরা চেষ্টা করেছি (মেসির পথ) কমাতে, যতটা সম্ভব। যেসব সুযোগ আমরা তৈরি করতে পারতাম তা চেষ্টা করেছি। আমরা যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট।’

ম্যাচটিতে অবশ্য আক্রমণ কিংবা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো সিটিজেনরাই। অন্তত ১৮টি শট করে তারা। যার মধ্যে ৭টি ছিলো লক্ষ্যে। সাতটিই ফিরিয়ে পিএসজির জাল অক্ষত রাখেন ইতালিয়ান তরুণ গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা।

তাই নিজ দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করে গার্দিওলা বলেছেন, ‘কেউ অস্বীকার করতে পারবে না যে আমরা এখানে ছিলাম। আমরা এখানে এসেছি এবং নিজেদের খেলা খেলেছি। সবসময়ই একটা ঝুঁকি থাকে যখন আপনি বল হারান এবং তারা একটি পাস দিতে পারে। আমরা ভালো খেলেছি। তবে গোল করা উচিত ছিলো।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১