আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২১, ৩:৩৫ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জের অর্থনৈতিক অঞ্চলের বালু লোপাট প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রস্তাবিত অর্থনৈতিক জোনের বালু লুটে নেয়ার অভিযোগ উঠেছে। অর্থনৈতিক জোন উন্নয়নের জন্য রাখা বালু গত ১০দিন ধরে বেকু দিয়ে ট্রাক ভরে সরিয়ে নেয়া হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বালু সরানো ও উত্তোলনের কাজ বন্ধ করার নির্দেশ দেন।

জানা যায়, উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নের চররামমোহন মৌজায় ৪২৩ একর জমিতে প্রস্তাবিত অর্থনৈতিক জোন স্থাপনের স্থানটি নিচু থাকায় ব্র‏হ্মপুত্র নদের ড্রেজিং করা বালু ওই স্থানে রাখা হয়। চররামমোহন মৌজায় অর্থনৈতিক অঞ্চল নির্ধারিত হওয়া ওই স্থানের বালু ইজারা দেয়া হয়নি। এ বালু সরিয়ে না নেয়ায় জন্য স্থানীয় এমপি ফখরুল ইমাম প্রশাসনকে নির্দেশ দেন।

ইজারা দেয়া হয় রাজিবপুর ইউপির চরনওপাড়া মৌজার ৪৯ লাখ ঘণফুট বালু। আর এ ইজারা পান এক প্রভাবশালী ব্যবসায়ী।
স্থানীয়এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, সহকারী কমিশনার ভুমি অনামিকা নজরুল, বিআইডব্লিউটিএ’এর নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম, ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়াসহ ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পান।
এসময় প্রশাসনের কর্মকর্তারা অর্থনৈতিক অঞ্চলের বালু সরানোর কাজে নিয়োজিত ট্রাক, বেকু দেখতেপান। পরে তাদেরকে বালু সরানো বন্ধের নির্দেশ দেন। ট্রাক চালক ও শ্রমিকরা দাবি করে জানায় ইজারাকৃত বালু নিতেই ওই স্থানের বালু সরিয়ে রাস্তা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অর্থনৈতিক জোনের বালু ইজারা হয়নি তাই বালু সরাতে নিষেধ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১