আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২১, ৯:১১ অপরাহ্ণ




ময়মনসিংহের কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৬

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুরিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক, গ্রেফতারী পরোয়ানা জারীকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীসহ ১৬জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে শান্তিপ্রিয় নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচলনা করে আসছে। এ অভিযানের অংশ হিসাবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২ জন সাজাপ্রাপ্ত পলাতক, ৯জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেও কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতকরা হলো, আলম মিয়া ও মিন্টু। এছাড়া আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্তরা হলো, জিআর মামলায় খলিল, সুরুজ আলী, জয়নাল মিয়া, ইসলাম, নিজাম উদ্দিন, কাজী রফিকুল ইসলাম ও শিবন মিয়া ওরফে হিরন। এছাড়া সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আনোয়ার মাহমুদ। অপরদিকে এই সময়ে গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীরা হলো, মিন্টু, সোহেল, মাহমুদুল, শামসুজ্জামান শাহজাদা ও রতন সরকার ওরফে ইমরান আহমেদ। ওসি আরো বলেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০