আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ




দূর্গাপুজায় নিরাপত্তা নিশ্চিতে সকল প্রস্তুতি নেয়া হবে-ময়মনসিংহে ওসি শাহ কামাল আকন্দ

আসছে দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হবে। প্রতিমা তৈরীর কারখানা থেকে শুরু করে প্রতিটি মন্ডপে মন্ডপে বাড়তি নিরাপত্তার ও টহল জোরদার করা হবে। কেতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার আয়োজনে শনিবার দুপুরে থানা অভ্যন্তরে ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। ওসি শাহ কামাল আকন্দ মন্দির কমিটি, পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, কোথাও কোন ধরণের সমস্যা থাকলে বা দেখা দিলে প্রশাসনসহ নেতৃবৃন্দকে অবহিত করবেন তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শম্ভুগঞ্জ বাজার দূর্গা মন্দিরে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় অচীরেই নিরসন করা হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন বরেন, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে পূজা বিসর্জনকালে নির্ধারিত সময়সীমা মানার নিয়ম অব্যাহত রাখতে হবে। এছাড়া পূজা অর্চনাকালে শব্দ দূষণরোধ করতে প্রতিটি মন্দির কমিটিকে এগিয়ে আসতে হবে। সভায় জেলা পূজা উদযান পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সহ সভাপতি এডভোকেট পিযষ কান্তি সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদেও সভাপতি এডভোকেট তপন দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মহাগর সভাপতি এড প্রশান্ত দাস চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শংকর সাহা, রামকৃষ্ণ আশ্রমের স্বামী কল্যাণ রাধানন্দ মহারাজ, নারী শক্তি মন্দিরের সাধারণ সম্পাদক সুচিত্রা সেন গুপ্তসহ অনেকেই বক্তব্য রাখেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০