আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ণ




চার মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করলো ময়মনসিংহের ডিবি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদাকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে শনিবার ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদের নেতৃত্বে এসআই মোঃ মনিরুজ্জামান নগরীর চরকালীবাড়ী চায়না মোড় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, চট্টগ্রামের বাকলিয়া থানার মোঃ জামাল ও ময়মনসিংহের নান্দাইলের মেহেদী হাসান ওরফে বাবু। এছাড়া এসআই সোহরাব আলী শনিবার মধ্যরাতে ভালুকার ভরাডোবা থেকে আরো দুই মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬ শত গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা হলো, রংপুরের কাউনিয়ার মিলন মিয়া ও ভালুকার ভরাডোবা পশ্চিম পাড়া তালুকদারবাড়ীর মানিক মিয়া।তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১