আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ৬

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে বিভিন্ন জায়াগা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক ও জুয়ামুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয়ে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার এসআই কামরুল হাসান মুক্তাগাছার কাঠালিয়া থেকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইর উদ্দিনকে গ্রেফতার করে। এছাড়া এসআই আমিনুল ইসলাম নগরীর মাসকান্দা থেকে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট সহ আন্তজেলা মাদক ব্যবসায়ী কক্সবাজারের টেকনাফের মোঃ জুবায়েরকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই শামীম আল মামুন দিঘারকান্দা থেকে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুড়িগ্রামের রৌমারীর রবিউল ইসলাম ওরফে আলমকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

এছাড়া এসআই জাকির হোসেন ভালুকা ডুবাইল্লাপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চার জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, কাজিম উদ্দিন, আঃ মান্নান ও হাইদুল ইসলাম। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১