আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২১, ১:২৪ অপরাহ্ণ




‘শর্তের মারপ্যাঁচে’ পিএসজিতে মেসির বেতন বাড়বে, কমবে নেইমারের!

বেতনের অংকটা নিয়ে লা লিগার নিয়মের সঙ্গে তাল মেলাতে না পেরে বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। নিজের বেতন ৫০ শতাংশ কমিয়েও বার্সায় থাকতে পারেননি তিনি।

২১ বছরের বন্ধন ছিন্ন করে যোগ দেন ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)।

পিএসজি মেসিকে সঠিক মূল্যায়নই করেছে। বড় অংকই খরচ করছে তারা আর্জেন্টাইন ফুটবলের জাদুকরকে।

দলটির অন্যতম সেরা তারকা নেইমারের সমানই বেতন ধরেছে মেসি। কিন্তু জানা গেছে, যতই সময় গড়াবে পিএসজিতে মেসির বেতন বাড়বে আর নেইমারের কমবে। শর্তের মারপ্যাঁচেই এমনটা ঘটবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজিতে তিন বছরের চুক্তির মেয়াদ পূর্ণ করলে ১১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০০ কোটি টাকা) আয় করবেন আর্জেন্টাইন তারকা।

অবশ্য প্রাথমিক দুই বছরের, পরে দুই পক্ষের সম্মতি থাকলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।

লে’কিপ জানিয়েছে, পিএসজিতে এ মৌসুমে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি ১৮ লাখ টাকা) আয় করবেন মেসি। বাকি দুই মৌসুমে মেসির আরো বেতন বাড়বে। এর সঙ্গে জুড়বে আনুগত্য বোনাস। অর্থাৎ শর্ত হিসেবে এবারের বেতনের সঙ্গে আরও ১ কোটি ইউরো যোগ হবে।

অর্থাৎ পরের দুটি মৌসুমে প্রতিটিতে ৪ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি ২৪ লাখ টাকা) করে বেতন পাবেন।

এক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। পিএসজিতে বেতনের অঙ্কে এখন মেসি-নেইমার সমান-সমান। পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন নেইমার। নেইমারের নতুন চুক্তিপত্রে মেসির মতো মৌসুমের পর মৌসুম কাটানোর সঙ্গে সঙ্গে বেতনের অঙ্কও বাড়ানোর কোনো শর্ত নেই। উল্টো প্যারিসে থাকার মেয়াদ বাড়ার সঙ্গে বেতনের অঙ্ক কমবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০