আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৪, ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ




আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। পাঁচ ম্যাচের ওয়ানডেতে প্রথম তিন খেলায় জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে ২২২ রান করা বাংলাদেশ জয় পায় ১২১ রানে।

মঙ্গলবার সিরিজের তৃতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগার যুবারা। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আইচ মোল্লার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে ফেরেন অন্য ওপেনার মফিজুল ইসলাম (২৭)।

এরপর একাই লড়াই করে যান আইচ মোল্লা। উইকেটের একপ্রান্ত আগলে রাখেন তিনি। অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক মেহরাব (৭) ও তাহজিবুল ইসলাম।

পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে আইচ মোল্লা ফেরেন ৪৯তম ওভারে। দলীয় ২০২ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার আগে ১৩০ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করেন ১০৮ রান।

ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালান আব্দুল্লাহ আল মামুন। তার ২০ বলে এক চার ও তিন ছক্কায় গড়া ৩২ রানের সুবাদে ৬ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে নাইমুর রহমান, রিপন মণ্ডল ও আরিফুল হকের তোপের মুখে পড়ে ৩৯.১ ওভারে ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন সাইদি। ২১ রান করেন অধিনায়ক ইজাজ আহমেদ।

বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাইমুর রহমান ৭.৪ ওভারে মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করেন। ১৭ রানে ৩ উইকেট নেন রিপন আর ২৩ রানে দুই ওপেনারকে সাজঘরে ফেরান আরিফুল ইসলাম।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১