আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বাসায় দুর্ধষ ডাকাতি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত পৌনে তিনটার দিকে ডাকাত দল ঘরের দরজা ভেঙে বাসার লোকদের হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। ডাকাতরা চেয়ারম্যানের স্ত্রী ফেরদৌসি বেগম কে হত্যার হুমকি দিয়ে যায়।

সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের স্ত্রী ফেরদৌসি বেগম জানান, উত্তর বনগাঁওয়ের তার বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত পৌনে তিনটার দিকে দেয়াল টপকিয়ে নিচতলার গেইটের তালা ভেঙে ডাকাতরা বাসার ভিতরে প্রবেশ করে।

এসময় তিনি তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার কক্ষের দরজার জোড়ে শব্দ পেয়ে ঘুম ভাঙ্গে যায়। দরজার পাশে গিয়ে কে? জানতে চাইলে ডাকাতরা দরজা খুলতে বলে। পরে ডাকাতরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে ও তার সন্তানদের বেঁধে পেলে। এবং তাদের গলায় ছোরা ঠেকিয়ে জিম্মি করে। ঘরের আলমিরা ভেঙে প্রায় ১০ভড়ি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল সেট ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় হুমকি দেয় যে ‘নির্বাচন করবি? নির্বাচনের নাম নিলে জবাই করে পেলবো।’ ডাকাত দল চলে গেলে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনা স্থলে পৌচায়। ফেরদৌসি বেগম জানান এঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শেখ মুস্তাফিজুর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্ষণ করেছেন। ওসি আরো জানান বিষয়টি তদন্ত চলছে। এখনও মামলা হয়নি।টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১