আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ




গৌরীপুর ৫৫শতাংশ পুকুরেরপাড়ের দুই শতাধিক লাউগাছ কাটলো দুর্বৃত্তরা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কদিম ডৌহাখলা গ্রামে শুক্রবার (২৭আগস্ট/২০২১) ভোরে কৃষক মো. সিদ্দিকুর রহমানের ৫৫শতাংশ পুকুরেরপাড়ে দুই শতাধিক লাউগাছ দুর্বৃত্তরা কেটে ফেলে দিয়েছে।

কদিম ডৌহাখলা গ্রামের আলী হোসেনের পুত্র কৃষক মো. সিদ্দিকুর রহমান জানান, প্রায় অর্ধলাখ টাকা ব্যয় করে তিনি পুকুরপাড়ের চারদিকে লাউ গাছ রোপন করেন। সবেমাত্র লাউ ধরেছে। শুক্রবার সকালে এসে দেখেন চারপাশের সবগুলো লাউগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি জানান, কে বা কারা লাউ কেটেছে তিনি তা দেখেননি। তবে প্রতিবেশী আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তাদের সঙ্গে মামলা-মোকদ্দমাও চলছে। ধারণা করা হচ্ছে তারাই এ কাজ করতে পারে।

কদিম ডৌহাখলা গ্রামের আমছর আলীর পুত্র মো. আব্দুর রাজ্জাক জানান, সিদ্দিকুর রহমানের বাবা আলী হোসেন আমাদের একটি মামলা জেলহাজতে রয়েছে। এ কারণে তারাই নিজেরা লাউগাছ কেটে আমাদের বিরুদ্ধে মামলা দায়েরের পায়তারা চালাচ্ছে। ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হক সরকার জানান, তাদের দু’পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরোধ করেছে। লাউগাছ কাটার বিষয়টি আমার জানা নেই।

লাউগাছ কাটার দৃশ্যটা দেখে প্রত্যক্ষদর্শীরাও মর্মাহত হন। প্রতিবেশী আব্দুর রহমান জানান, এমন সুন্দর ও চমৎকার ফসল যেভাবেই কাটা হোক, তা অত্যন্ত নিন্দনীয়। ছুলেমা আক্তার জানান, ইস. কী সুন্দর! মাচার ওপরে সবুজ গাছগুলো নুয়ে রয়েছে, এভাবে তাদেরকে হত্যা মেনে নেয়া যায় না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১