আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোখলেছুর রহমান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৯, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ




কেন্দুয়ার ভূইয়ার বাজারে “ওরাও হাসুক ফাউন্ডেশন”র উদ্যোগে করোনা টিকা গ্রহণের ফ্রি রেজিষ্ট্রেশন

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইয়নিয়নের ভূইয়ার বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন “ওরাও হাসুক ফাউন্ডেশন”র উদ্যোগে বুধবার (১৮আগস্ট/২০২১) করোনা টিকা গ্রহণের ফ্রি রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি ওয়াদুদ আকন্দ ও সাধারণ সম্পাদক সেলিম কবিরের নেতৃত্বে ২৬ জন সদস্য সারাদিন কাজ করে ১২৪৩ জন নারী ও পুরুষের করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ।
বুধবার সকাল ৮.০০ টা থেকে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা, ফরিদপুর, মাইজহাটীসহ একাদিক গ্রামের মানুষ, গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া, রামপুর, বাশাটিসহ একাধিক গ্রামের মানুষ এবং গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের টেংগাপাড়া, সানিয়াপাড়া, পল্টিপাড়া, হতিয়র, পেচাংগিয়া, সহনাটি, পাছার গ্রামের মানুষ এই ফ্রি রেজিস্ট্রেশন করতে আসে।
সংগঠনের সভাপতি ওয়াদুদ আকন্দ বলেন, “ইন্টারনেট সম্পর্কে গ্রামের মানুষের ধারণা খুব কম। তারা করোনা টিকা রেজিস্ট্রেশন করতে এসে বিভিন্ন ধরণের হয়রানির শিকার হন। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমরা স্বেচ্ছায় করোনা টিকা রেজিস্ট্রেশন শুরু করি।”
সংঠনের সহসভাপতি মোঃ আজহারুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে চাইলে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও যাতে সহজে করোনা টিকা নিতে পারে সেজন্যই আমরা এ ব্যবস্থা করেছি। করোনা টিকার রেজিস্ট্রেশন করতে আসা সহনাটী গ্রামের মোঃ চান ময়ার ছেলে সিরাজুল ইসলাম (৩২) বলেন, আমরা হাতের কাছে টিকা রেজিস্ট্রেশন করতে পেরে অনেক খুশি। এদিকে পল্টিপাড়া গ্রামের আব্দুল আলীর স্ত্রী ঝরণা খাতুন বলেন, বাড়ির কাছে করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবো এটা ভাবতেও পারিনি। রেজিস্ট্রেশন করতে আসা সাধারণ মানুষগুলোও অনেক খুশি। তাদের অনেকেই বলেন, আমরা শহরে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারিনা। এই ছেলেগুলো আমাদের অনেক উপকার করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১