আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৮, ২০২১, ৯:০৮ অপরাহ্ণ




খাল খনন না করায় ঈশ্বরগঞ্জের ৪শ একর জমি অনাবাদীর শস্কা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আড়াই কিলোমিটার খাল খনন না করায় ৪ গ্রামের ২শতাধিক কৃষকের ৪শ একর জমি অনাবাদী থাকার আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রায় ৬শ মেট্রিক টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হবেন কৃষকরা। দীর্ঘদিন খালটি খনন না করায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

সরেজমিন, বড়হিত ইউনিয়নের গুজা বিল এলাকায় গিয়ে জানা গেছে, গুজা বিল থেকে কাতলা বিল পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার খাল খনন করা হলে বেঁচে যাবে ফসলি জমি ও সবজি ক্ষেত।
স্থানীয়রা জানায়, প্রায় ৪০বছর পূর্বে খালটি খনন করা হলেও পরবর্তীতে ১৯৯৯ সালে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খালটি খননের জন্য ১শ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। প্রকপ্লের নামমাত্র লোক দেখানো কাজ করে। যার ফলে খাল খননের বাস্তব কোন সুফল পায়নি এলাকাবাসী।
বর্তমানে খালটির দু’পাশের জমি মালিকরা খাল ভরাট করে পানি প্রভাহের পথ রোধ করে দিয়েছে। অনেকেই আবার পুকুর খনন এবং গাছ লাগিয়ে খালটির প্রশস্ততা কমিয়ে ফেলেছে। এতে অস্থিত্ব বিলিনের পথে শতবর্ষী ওই খালটি।

স্থানীয় একধিক কৃষক জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় বিলের পানি প্রভাহিত হতে না পারায় সামান্য বৃষ্টি হলেই বিলের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পাড়ছেনা।
স্থানীয় ইউপি সদস্য নাজনুল হক আকন্দ জানান, বড়হিত ইউনিয়নের কাঠাল ডাংরি, বড় ডাংরি, ফেড়ি নারায়ণপুর, দত্তের ডাংরি, এলাকার প্রায় দু’শতাধিক কৃষকের ৪শএকর জমি বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার কারণে রোপা আমন ধান ও মৌসুমি শাক-সবজি উৎপাদন করতে পাড়ছেন না।


স্থানীয় কৃষক ইন্নছ আলী, আইন উদ্দিন, সাইফুল ইসলাম, সহ অনেকেই জানান, ৪ গ্রামের বিলের পাশের জমি গুলোতে অপরিকল্পিত পুকুর খননের ফলে জলাবদ্ধতায় ধান ক্ষেত পানিতে তলিয়ে বিনষ্ট হচ্ছে। বর্তমানে পানি জমে থাকায় নতুন করে দ্বিতীয় বার ধান রোপণ করতে পাড়ছে না। জমির রোপন করতে না পাড়লে প্রায় ৬শ মেট্রিক টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হবেন তারা। তারা অভিযোগ করে জানান, এ সমস্যা সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রসাশনকে বারবার অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছেন না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারের সাথে কথা হলে তিনি জানান, ওই এলাকার পানি নিস্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অভহিত করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০