আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ




বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের টিআর গ্যাস নিক্ষেপ কেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) সকালের এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির অভিযোগ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশ নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেফতার করেছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলটির নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করায় পুলিশ তাদের ওপর টিআর গ্যাস নিক্ষেপ করেছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়। ওই সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলের নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করেছিলেন। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাকর্মীরা শত শত লোকজন নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেখানে তারা উচ্ছৃঙ্খলভাবে সরকারের সে নির্দেশনা উপেক্ষা করেছেন। শত শত লোকজন জড়ো করে শান্তি ভঙ্গের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপর বেধরক ইট-পাটকেল ছুঁড়েছেন। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১