আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মোখলেছুর রহমান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ




নেত্রকোনায় ধান ব্যবসায়ী ট্রলি চালক মজিদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে গৌরীপুরে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৭ আগস্ট/২০২১) ধান ব্যবসায়ী ট্রলি চালক আব্দুল মজিদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গৌরীপুর পাওয়ার টিলার মালিক কল্যাণ সমিতি, বোকাইনগর ইউনিয়ন পরিষদ ও এমটিবি ব্রিকসের শ্রমিকরা। ৩লাখ ৬০হাজার টাকা নিয়ে ধান কিনতে যাওয়ার পর গত বৃহস্পতিবার (৫ আগস্ট/২০২১) লিপসিয়ার চৌতারা বিলে নিহত আব্দুল মজিদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে লিফসিয়া পুলিশ ফাাঁড়ি।

হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরীপুর পাওয়ার টিলার মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিম মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাশিম। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, গৌরীপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আহসান উল্লাহ, পাওয়ার টিলার মেকানিক আবুল হাসিম, নুরুল ইসলাম, বালু ব্যবসায়ী মো. বদর উদ্দিন, চালক আশরাফুল ইসলাম, ব্যবসায়ী চন্দন এস, আব্দুল সালাম প্রমুখ।

উল্লেখ্য যে, নেত্রকোণা জেলার খালিজুড়ির লিপসিয়ায় সোমবার (২ আগস্ট/২০২১) ৩লাখ ৬০হাজার টাকা নিয়ে ধান কিনতে যাওয়া ধান ব্যবসায়ী পাওয়ার টিলার চালক আব্দুল মজিদ। বৃহস্পতিবার (৫ আগস্ট/২০২১) লিপসিয়ার চৌতারা বিলে নিহতের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তিনি গৌরীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। এ ঘটনার তার বড় ভাই আব্দুস সালাম বাদী হয়ে খালিয়াজুড়ি থানায় ৬আগস্ট মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, হারারকান্দি গ্রামের বাদল মিয়া ও পাভেল মিয়াসহ ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০