ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ আগস্ট/২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গণভোজ ও আলোচনা সভা স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম সেলিম, সাবেক কাউন্সিলর আব্দুর কাদির, যুবলীগ নেতা ওয়াজিদুল ইসলাম কামাল, উজ্জ্বল মিয়া, সাধন সরকার, মোস্তাফিজুর রহমান টিটু, শহিদুল ইসলাম, সোহেল রানা, আব্দুল হান্নান ইনু, হারুন অর রশিদ, হারুন অর রশিদ শবি, শাহ আলম, আতিকুর রহমান নয়ন, সাইদুল ইসলাম, আব্দুল আজিজ চৌধুরী, মানিক মিয়া, তোফায়েল আহমেদ, আব্দুল মোতালেব, আশরাফুল করিম নিউটন প্রমুখ।