আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৩, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজন উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ আরশাদ আলীর মৃত্যুতে শোকর‌্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৩ আগস্ট/২০২১) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে জ্ঞানতাপস, আলোকিত সমাজ গঠনের পথপ্রদর্শক, গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক মুহম্মদ আরশাদ আলীর মৃত্যুতে শহরে শোকর‌্যালি ও যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে স্মরণসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। প্রধান আলোচক গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক ও গৌরীপুর ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের লেখক রণজিৎ কর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সত্যেন দাস, গৌরীপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, মরহুমের সন্তান মো. নূরুন নঈম মনন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর গণপাঠাগারের কোষাধ্যক্ষ সাংবাদিক আরিফ আহাম্মেদ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সহসভাপতি মো. খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম অপু, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, স্বজন আশিকুর রহমান রাজিব, সোহাগ মিয়া, মানবাধিকার কমিশনের সদস্য মো. মজিবুর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১