ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বুধবার (১১ আগস্ট/২০২১) রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে চিত্রকর্ম, সাহিত্যে রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সংগীত পরিবেশন করেন স্বজন শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ও গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন স্বজন সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আমিরুল মোমেনীন, কবি অনামিকা সরকার, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, ইসরাত জাহান রেখা, মোহনা সৃজিয়া আনিকা, আশিকুর রহমান রাজিব, অনিল সরকার, কবিতা আবৃত্তি করেন স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, তাসনিমা রহমান তুষি, নৃত্য পরিবেশন করেন তাইবা জাহান রায়না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ক্লাব ৯৭’র নির্বাহী সদস্য মাহমুদা আক্তার লিপি, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী প্রমুখ।